মধ্যরাতে কে যেন এসে আমাদের বাড়ির ঘরগুলো
হাত-পা মুড়ে বেঁধে রেখে গেছে এবং
বারান্দাগুলো লুকিয়ে রেখেছে অদৃশ্য ছায়ায়
ভোর হতে না হতেই লোকজন আসছে, চেনাজানা আত্মীয়-পরিজন
তারা চোরের মতো বাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ ফিরে
যায় কেউবা বিস্মিত হয়ে অদৃশ্য ছায়ায়
দাঁড়িয়ে পড়লে পায়ের নিচ থেকে কঁকিয়ে ওঠে লুকানো বারান্দাগুলো