কোনো দেশে স্বৈরাচারী শাসনব্যবস্থা ধীরে ধীরে গড়ে ওঠে। আর স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভও তিলে তিলে জমা হতে থাকে হৃদয়ে। একসময় প্রতিটি মানুষের মধ্যে জমা হওয়া ক্ষোভ একত্রে বিস্ফোরণ ঘটে। সকল শ্রেণিপেশার মানুষ সেই জনবিস্ফোরণে যোগ দেয়। ফলে ঘটে যায় গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সমকালে কবি-সাহিত্যিকদের লেখায়ও প্রকাশ পেতে থাকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী বার্তা। বাংলাদেশে যখন আস্তে আস্তে শাসকদের মধ্যে অপ্রতিরোধ্য মনোভাব প্রকাশ পেতে শুরু করল তখন চারপাশে অন্যায়-অবিচারও বৃদ্ধি পেতে থাকল। এসব অন্যায়-অবিচার দেখে নিজের মনের বেদনা ও ক্ষোভ কবিতার আকারে প্রকাশ করা হয়েছে ‘আবার ফেরে স্বাধীনতা’ কাব্যগ্রন্থে।