‘আবহমান বাংলার কোটালীপাড়া’ গ্রন্থটিতে ইতিহাসের অনেক উপাদান আছে। এতে রয়েছে বেশ কয়েকটি মননশীল প্রবন্ধ, গীতিকাব্য, তথ্যকণিকা, মানচিত্র ও আলোকচিত্র।
বইটির পরতে পরতে রয়েছে কোটালীপাড়ার মাটি ও মানুষের প্রতি ভালোবাসার ছোঁয়া। এত সমৃদ্ধ জনপদ হওয়া সত্তে¡ও কোটালীপাড়ার উপর কোনো প্রামাণ্য ইতিহাসগ্রন্থ আজো রচিত হয়নি।
কোটালীপাড়া একসময় দক্ষিণ বাংলার রাজধানী ছিল বলে বহুল আলোচিত। কোনো মিথোলজি নয়, ইতিহাসের অমোঘ হাতছানিতে ‘কোটালীপাড়া বিস্ময়’ একদিন কথা বলবে শতসহ¯্র বাক্যবিন্যাসে; সেই আকাক্সক্ষা থেকে এই প্রয়াস ‘আবহমান বাংলার কোটালীপাড়া’