তোমাদের লোভাতুর জিভ টেনে ছিঁড়ে নেব আমি
অলীক উচ্চারণে যারা নিজেদের ভেবে থাকো কবি
ভূমিতে শিকড়হীন; যে বৃক্ষ বাড়েনি তার মূলের মাটিতে
সেই শিল্পতরু আজ আমাদের প্রয়োজন নেই।
আমাদের জীবনের জন্যে আজ শিল্প চাই, ফিরে চাই মাটির আঘ্রাণ
তপ্ত অঙ্গীকার বুকে নিয়ে আমি সেই শোভন আগুন আজ
ছড়াব সময়ে।