সমাজের সমস্যাগুলো শিকড় আমরা খুঁজে পাই না, ফলে সমস্যা দেখেও তার সমাধান করা সম্ভব হয় না। মুসলিম জীবনের জন্য সকল সমস্যার সমাধান করা হয়েছে শিকড় থেকে, এর ফলে যে ব্যক্তি ইসলাম মেনে চলে, সে সমস্যা কাটিয়ে সত্যের পথে চলে; আর যে ইসলাম অর্ধেক মানে অথবা নামকাওয়াস্তে মানে অথবা মানে না, তাদের সমস্যা থেকেই যায়।
আল্লামা মুহাম্মাদ নাসীরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ হচ্ছেন এমন একজন সংস্করক, যিনি সমস্যাগুলো নিয়ে ভেবেছেন গভীর থেকে। শত সমালোচনা বা তিক্ত অভিজ্ঞতাও তাকে সমস্যার সমাধানের প্রচেষ্টা থেকে বিরত রাখতে পারেনি। সমাজ সংস্কারক হিসেবে দ্বীনের বিভিন্ন বিষয়ে লিখেছেন; সতর্ক করেছেন মুসলিম সমাজকে। মুসলিম পরিবারে সমস্যার গভীরেও তিনি প্রবেশ করেছেন, সেই আলোকেই লিখেছিলেন আদাবুয যিফাফ বইটি।