যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য- যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং হযরত আদম আলাহিস্ সালামকে সৃষ্টি করে ইল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। হযরত আদম (আঃ) আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ! আমার কুনিয়াত কেন "আবু মোহাম্মদ” মোহাম্মদের পিতা রেখেছেন?
তদুত্তরে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করলেনঃ হে আদম! তোমার মাথা উত্তোলন কর এবং উপরের দিকে তাকাও। আদেশ পাওয়া মাত্রই হযরত আদম (আঃ) মাথা উত্তোলন করে উপরের দিকে তাকিয়ে আরশে মুআল্লার পর্দায় প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর মোবারক দেখতে পেলেন।