মোস্তাফিজ এবং লতা দম্পতি সুখে শান্তিতে বসবাস করছিলেন। হঠাৎই আদুরী নামের একটি মেয়ে এসে তাঁদের সংসারে অবস্থান নেবার পর থেকেই দেখা দিল নানা জটিলতা।
আদুরী মেয়েটার কথাবার্তাও কঠিন এবং জটিল। যা বলে তাই-ই ঘটে। আয়াত বলেছে মেয়েটি নাকি আকাশে উড়তেও পারে। বন্ধু নহাজকে খবর দিয়ে আনালেন মোস্তাফিজ সাহেব। তিনি এসেও আদুরীর কান্ডকীর্তি দেখে চমকে উঠলেন। এক পর্যায়ে হয়ে পড়োলেন আতংকিত। তিনি বললেন, সম্ভবত আদুরী মেয়েটি অন্যগ্রহ থেকে এসেছে।
আদুরী আসলেই কি ভিনগ্রহের মেয়ে?
তাহলে পৃথিবীতে এলো কি করে?