আফ্রিকান রূপকথার জগত মানেই এক ভিন্ন অভিজ্ঞতা। এখানে গল্প বলে চতুর মাকড়সা 'আনানসি', বনের রাজা সিংহ আর ধূর্ত খরগোশ। এই বইটিতে আপনি খুঁজে পাবেন এমন সব কাহিনী, যেখানে মানুষ আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। আফ্রিকার প্রতিটি উপজাতির নিজস্ব বিশ্বাস, বীরত্ব আর লোকজ জ্ঞান এই গল্পগুলোর পরতে পরতে ছড়িয়ে আছে।
বইটি আপনাকে নিয়ে যাবে নীল নদের উৎস থেকে শুরু করে জাম্বেজি নদীর পাড়ে, যেখানে জাদুকরদের মন্ত্র আর আদিবাসীদের ঢাকের আওয়াজে প্রকৃতি কথা বলে ওঠে। অনুবাদকের সাবলীল গদ্যে আফ্রিকার সেই বুনো ঘ্রাণ আর আদিম রোমাঞ্চ যেন জীবন্ত হয়ে ধরা দেয়। এই গল্পগুলো যেমন ছোটদের কৌতূহলী মনকে তৃপ্ত করবে, তেমনি বড়দের পরিচয় করিয়ে দেবে পৃথিবীর এক আদিম ও সমৃদ্ধ সংস্কৃতির সাথে।
বইটির সূচিপত্র:
শিকারির গুহা
লােহার মানুষ চাই
জ্ঞানপিপাসু পাখি
বজ্র আর বিদ্যুৎ কেন আকাশে
শেয়ালবউয়ের ব্যামাে
পাঁচমুখাে সাপ
হাতির চেয়ে চড়ুই কেন শক্তিশালী