by নেহাল করিম
অধ্যাপক আহমদ শরীফ (১৯২১–১৯৯৯) প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন প্রসিদ্ধ গবেষক। বিদ্যাবত্তা ও আপসহীন চরিত্রের জন্য তিনি ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।ডক্টর আহমদ শরীফ প্রিয়জন ও শিষ্য-অনুরাগীদের সঙ্গে আড্ডা দিতে ও আলাপ করতে পছন্দ করতেন। তিনি ও তাঁর সহচরেরা দেশের কল্যাণ কামনা করতেন। তাঁরা প্রতিষ্ঠা করেছিলেন ‘স্বদেশ চিন্তা সংঘ’ নামে একটি বিদ্বৎসভা। আহমদ শরীফের মৃত্যুর পর স্বদেশ চিন্তা সংঘের উদ্যোগে ‘আহমদ শরীফ স্মারক বক্তৃতা’-র আয়োজন করা হয়। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিগণ রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, সাহিত্য— নানা বিষয়ে বক্তৃতা করেছেন। আহমদ শরীফ স্মৃতি বক্তৃতাসমগ্রে গ্রথিত হলো এসব বক্তৃতা। মুক্তচিন্তার অনুশীলন ও উন্নত জীবন গঠনে এগুলো সহায়ক হবে বলে আশা করি।
| বইয়ের নাম | আহমদ শরীফ স্মৃতি বক্তৃতাসমগ্র |
| লেখক | নেহাল করিম |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| আইএসবিএন | 9789840433230 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 448 |
| সংস্করণ | 1st Published 2025 |
| বিভাগ | শৈশবের স্মৃতিচারণ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।