আমি সেই ধরণের মানুষ নই যে আমার সাথে অন্যায় করা মানুষের মঙ্গল কামনা করবে । আমার মা তোমার সাথে খুব কোমলভাবে কথা বলেছিলেন, কিন্তু তোমার কথাগুলো ছিল কাঁটার মতো যা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে । তুমি সুখী হওয়ার যোগ্য নও । আমি তোমাকে সেই দিনগুলোতে আগলে রেখেছিলাম যখন সূর্যও তোমাকে আলো দিতে অস্বীকার করেছিল, কিন্তু তুমি আমার দয়ার অপব্যবহার করেছো এবং সেই রাতে আমাকে একা ফেলে চলে গেছো । আমার হৃদয়ের সাথে তুমি যা করেছো, তাকে আমি ঘৃণা করি । যখন তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তুমি আমাকে আমার ভয় আর দুঃস্বপ্নের মাঝে একা ফেলে চলে গেছো । আমি দুঃখিত, কিন্তু তোমাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে খারাপ লাগবে,আমি এতটা স্বর্গীয় বা মহৎ নই। এটাই তোমার প্রাপ্য । এটাই তোমার একমাত্র অর্জন ।