পরপর চারটা শিঙাড়া খেয়ে ছােট্ট একটা ঢেকুর দিয়ে ছেলেটা বলল, আমার নাম গুড ডু।'
‘গুড ডু!' মাসুক ঠোট উল্টিয়ে, কী বিচ্ছিরি নাম!'
‘আমার নামের কিন্তু একটা মানে আছে।
কী মানে?
“গুড মানে ভালাে। কঠিন প্রশ্ন জিজ্ঞেস করার মতাে গুড ডু এবার বলল, ‘এবার বলাে তাে ডু মানে কী? | ‘এটা তাে দুবছরের বাচ্চাও জানে। মাসুক আগের মতাে অবজ্ঞা নিয়ে বলল, ‘ডু মানে করা।
‘থ্যাংকস বন্ধু । তাহলে গুড ডু’র পুরাে মানে হলাে—ভালাে করা। বিজ্ঞের মতাে একটা হাসি দিল গুড ডু।
‘তুমি সবার ভালাে করে বেড়াও নাকি?”
‘চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি।' গুড ডু মুচকি একটা হাসি দিল।
কিন্তু গুড ডু যে এত করবে, তা কি কখনাে। ভেবেছে কেউ? হাসতে হাসতে কাঁদাতে জানে গুড ডু, কাঁদাতে কাঁদাতে হাসাতেও। আমি নিশ্চিত—এই বইটা শেষ করার পর তুমি গুড ডুর মতাে হতে চাইবে, ঠিক গুড ডুর মতাে!