আইনস্টাইননামা : আইনস্টাইনের জীবন ও তাঁর উত্তরাধিকার একটি ব্যতিক্রমধর্মী রচনা। আইনস্টাইনের জীবনের উপর রচিত প্রায় দুই সহস্রাধিক গ্রন্থের সিংহভাগ তাঁর ব্যক্তিপূজার উদ্দেশ্যে রচিত হয়েছে। ড. প্রণব কান্তি চৌধুরী রচিত এই গ্রন্থটি বিশটি অধ্যায়ে আইনস্টাইনের ব্যক্তিপূজার প্রক্রিয়াকে মানব সমাজের কৃষ্টিগত বিবর্তনের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে।
১৯১৪ সালে চাকরির সুবাদে বার্লিনে অবস্থানকালে আইনস্টাইন ইহুদি অভিজাত শ্রেণি ও জায়নবাদী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরিচিত হন। পরবর্তীকালে তিনি ইহুদি শ্রেষ্ঠত্ব ও জায়নবাদী মনোভাব প্রকাশ করতে থাকেন। জায়নবাদী নেতৃবৃন্দ আইনস্টাইনের খ্যাতিকে বিশ্বব্যাপী বিশেষ করে আমেরিকা-যুক্তরাষ্ট্রে জায়নবাদ প্রচারের উপযুক্ত মাধ্যম হিসাবে মূল্যায়ন করেন। ১৯১৯ সালে বিজ্ঞানী হিসাবে আইনস্টাইনের বিশ্বখ্যাতি প্রতিষ্ঠায় জায়নবাদী আন্দোলনের ব্যাপক ভূমিকা ছিল। পরবর্তীকালে আলবার্ট আইনস্টাইন ‘একীভূত ক্ষেত্র তত্ত্ব’ প্রতিষ্ঠার আড়ালে বিশ্বব্যাপী জায়নবাদী প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন।
১৯১৯ সালের পর আইনস্টাইনের পেশাগত জীবনে অপরিবর্তনীয় পরিবর্তন ঘটে। তিনি স্বভাবজাত বৌদ্ধিক পেশাজীবী থেকে ভোগলিপ্সু বুদ্ধিভিত্তিক পেশাজীবীতে রূপান্তরিত হন। আইনস্টাইনের এই পেশাগত পরিবর্তন তাঁর বৈজ্ঞানিক জীবনের ব্যর্থতা, পারিবারিক জীবনের ব্যর্থতা এবং সর্বোপরি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার প্রধান কারণ। জায়নবাদী আন্দোলনের সাথে আলবার্ট আইনস্টাইনের সম্পৃক্ততা এডল্ফ হিটলারের ক্ষমতায় আরোহণে প্রভাবকের ভূমিকা পালন করেছিল। এতদার্থে, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্ট সংঘটনেও প্রভাবকের ভূমিকা পালন করেছিলেন, তা সহজে বোধগম্য।
১৯৪৫ সালের ২রা আগস্ট প্রচণ্ড জার্মান জাতি বিদ্বেষী মনোভাবের প্রভাবে যুদ্ধবিহীন বিশ্বে আইনস্টাইন স্বযাচিত হয়ে আমেরিকা-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডিলানো রুজভেল্টকে পারমাণবিক বোমা তৈরির উপদেশ দিয়ে একটি চিঠি লিখেন। এই চিঠির প্রভাবে সংঘটিত বিশ্বব্যাপী শীতল যুদ্ধ, সভ্যতাবিধ্বংসী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্বব্যাপী ত্রয়োদশ শতাব্দীর মঙ্গোলিয় সাম্রাজ্যের ন্যায় একটি সম্পদ লুন্টনকারী IQ supremacist
| বইয়ের নাম | আইনস্টাইননামা |
| লেখক | ড. প্রণব কান্তি চৌধুরী |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Biggani |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।