"আইনকোষ" বইটির সম্পর্কে কিছু কথা:
আইনকোষ গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত হয় ১৯৮৯ সালে। বর্তমানে গ্রন্থটির চতুর্থ পুনর্মুদ্রণ ছাপা হয়েছে। আইনকোষ গ্রন্থে আইনের ব্যবহারিক দিক এবং শিক্ষণীয় দিকের বহুল প্রচলিত ও আলােচিত। শব্দগুলি ইংরেজি অক্ষরের ক্রমানুসারে উল্লেখ করা হয়েছে। আইনকোষ গ্রন্থে আইনের ব্যাখ্যা, পদ্ধতি এবং বাধ্যবাধকতা সম্পর্কে আলােচনা করা হয়েছে। আইনকোষ পাঠে দেওয়ানি। কার্যবিধি, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, মুসলিম আইন, হিন্দু আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সিভিল রুলস অ্যান্ড অর্ডার-সহ বিভিন্ন আইন সম্পর্কে ধারণা লাভ করা যায়। সুপ্রিমকোর্ট-এর আপিল ও হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তসমূহ আইনকোষ-এ বর্ণিত হয়েছে। আইনকোষ পাঠে আইনের ছাত্র-সহ আইন পেশায় জড়িত ব্যক্তি ও আইন পুস্তক পাঠে আগ্রহী ব্যক্তিরা উপকৃত হবেন।
| বইয়ের নাম | আইনকোষ |
| লেখক | মোঃ আব্দুল হামিদ |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।