আমাকে তুমি মুক্তি দিয়ো
নয়তো-বা নির্বাসন দিয়ো...
ভাল্লাগে না আমার আর
এ-অন্ধকার খুপরিতে তোমার
শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে...
আমার ঘরের সবকটি জানালার
সবকটি কপাট
তুমি বন্ধ করে রেখে দিয়েছ
ঘরের দরজা বন্ধু
আমি বেরুতে পারি না
আমি উঠোনে যেয়ে শিরদাঁড়া টেনো
দাঁড়াতে পারি না...
আমি আলো দেখতে পারি না
জোছনা দেখতে পারি না
আলো দেখতে চাইলে
তুমি ঝলসে যাওয়ার ভয় দেখাও
জোছনা দেখতে চাইলে
তুমি জানালায় পর্দা টানিয়ে দাও
... এ অন্ধকার খুপরিতে তোমার
ভাল্লাগে না আমার আর
আমাকে তুমি মুক্তি দিয়ো
নয়তো-বা নির্বাসন দিয়ো।