ওই দেখ, ওই এগিয়ে আসছে মুক্তির মিছিল!
তাদের প্রতিরোধের নেই কারো দিল!
তারা এসে ভাঙলো শিকল ও খিল।
এসব ঘটনা দেখেছে সারা নিখিল।
হে জাতি! আর কত অন্ধকারে?
আলোর মিছিল যে ডাকে বারেবারে।
এখনো জাগোনি তুমি? এখনো পড়ে
আলোহীন নির্জন পাপ সাগরে।
জেগে ওঠো জাতি আজ জেগে ওঠো বীর
ভেঙে ফেলো আছে যতো আঁধারের নীড়।
আলোকের দ্বার খোলে ফিরে আসো আর
রেখো নাকো কাছে কভু পাপ ও আঁধার।
ডাকছে আলোর মিছিল, ডাকছে তোমায়!
পড়ে থেকো না আর বুলেট-বোমায়!
হয়নি সময় এখনো শেষ গোধূলির!
এখনো জেগে ওঠো, হয়ে ওঠো বীর।
ডাক আসে আলোকের, ডাক আসে মুক্তির!
আঁধারে পড়ে থাকা নয় কোনো যুক্তির।
লোহার শিকল যতো হবে আজ ভাঙতেই।
আঁধার কেটে হবে আজ আলোটাকে আনতেই।
| বইয়ের নাম | আজাদির কবিতা |
| লেখক | মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা |
| প্রকাশনী | নবপ্রত্যুষ প্রকাশনী |
| আইএসবিএন | 978984960948 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | ১ম প্রকাশ, ২০২৫ |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।