'ভাবনার স্বাতন্ত্র্য' কেবল এই একটি বৈশিষ্ট্যই মানুষকে বিশেষ করেছে অন্য সব সৃষ্টি থেকে।
কিন্তু মানুষ কি পারছে তার এই অনন্যসাধারণ বৈশিষ্ট্যের পূর্ণ বিকাশ ঘটাতে?
সে কি পারছে বৃত্তের বাইরে গিয়ে ভাবনার সুলুক সন্ধান করতে?
নাকি প্রচলিত ভাবনার দুষ্ট চক্রে নিজেকে বন্দী রাখছে?
অবাধ তথ্য প্রবাহের এই যুগে, ভুল এবং বিকৃত তথ্যের ভীড়ে; সবাই যখন অন্যের ভাবনায় প্রভাবিত হচ্ছেন; লেখক তখন প্রচলিত নানা ভাবনা থেকে বাঁক ঘুরিয়ে, নিজস্ব ভাবনার ঝাঁপি খুলেছেন। ডানে বা বামে, পক্ষে বা বিপক্ষে না গিয়ে; 'দৃশ্যমান' দেখা থেকে বেরিয়ে, পাখির চোখে দেখার চেষ্টা করেছেন। প্রশ্ন এবং মতামত জানিয়ে নতুন ভাবনার উদ্রেক করেছেন।