বিশুদ্ধ ঈমান-আকীদা মুসলমানদের অমূল্য সম্পদ । কারণ, এর বিশুদ্ধতার ভিত্তিতেই পরকালে জান্নাতের ফয়সালা হবে। এর গুরুত্ব অনুধাবন করে প্রায় এগারোশ’ বছর পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবিসংবাদিত ইমাম হানাফী মাযহাবের ব্যারিস্টার খ্যাত আল্লামা আবূ জাফর আত-ত্বাহাভী (র.) ‘আকাদাতুন ত্বাহাভী’ নামক এ অমূল্য গ্রন্থটি প্রণয়ন করেন। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন ১. আকীদা ও আকীদাতুত ত্বাহাভী সম্পর্কে মুকাদ্দামা সংযোজন। ২. সম্পূর্ণ কিতাব কম্পিউটার কম্পোজ। ৩. প্রত্যেকটি হাশিয়া কম্পিউটরে কম্পোজ। ৪. মৌলিক আকীদাগুলোতে ক্রমিক নং সংযোজন। ৫. অধ্যায় ভিত্তিক অনুশীলনী সংযোজন।