হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি (রহ.)-এর কালজয়ী দুই রচনা—‘আখলাকুন নুবুওয়্যাহ’ এবং ‘আল-আদাবু ফিদ-দ্বীন’-এর এক অপূর্ব সমন্বয় এই বই। এটি কেবল সিরাত গ্রন্থ নয়, বরং দৈনন্দিন জীবনে নবিজি ﷺ-এঁর সুন্নত ও আদব পালনের এক পূর্ণাঙ্গ গাইড। নবিজি ﷺ-এঁর বীরত্ব, বিনয় ও মহানুভবতা থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের প্রতিটি স্তরের শিষ্টাচার অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। কলুষিত সমাজব্যবস্থায় নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই বইটি হবে আপনার শ্রেষ্ঠ সঙ্গী।