আরবি ভাষা ইসলামি জ্ঞানের মূল উৎস। কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জনে আরবি ভাষা শেখা অপরিহার্য। আরবি ভাষা শিক্ষাকে সহজ ও কার্যকরভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করার লক্ষ্যে যে পাঠ্যপুস্তকটি বিশেষভাবে ব্যবহৃত হয়, সেটি হলো "আল কিরআতুর রাশেদা’’ কেবল একটি ভাষা শিক্ষার বই নয়, এটি আদর্শ নাগরিক, আদর্শ মুসলিম ও আদর্শ ছাত্র গড়ার একটি হাতিয়ার। ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা ও ভাষা শিক্ষাকে একত্র করে এই বই এমন এক স্থান দখল করেছে, যা যুগ যুগ ধরে শিক্ষাক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে থাকবে।