আচ্ছা কেমন হয় বলুন তো! যদি আপনি কোন সমস্যা বা বিপদে পড়েন আর আপনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে আগ্রহ প্রকাশ করছেন, সে সময়ে এই বইটা আপনি হাতের কাছে পেয়ে গেলেন! শুধু সমস্যা বা বিপদ নয়, ধরুন আপনি অনেক আনন্দে আছেন, আপনার জন্য সুখবরের সুবাতাস বইছে! আপনার প্রফুল্ল মন আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া জানাতে চাচ্ছে, আর আপনি তখনই হাতের কাছে এই বইটি পেলেন! কখনো কোন কাজে ভুল করে বসেছেন, হতাশা আপনার মনকে আলোড়িত করছে, আপনি অসহায় অনুভব করছেন। ক্ষমা ও ইস্তেগফার করার জন্য এই বইটি আপনার হাতের কাছেই রয়েছে। আলহামদুলিল্লাহ।
আপনার মনের গতিবিধির চাহিদার আলোকে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাতে এই বইটি আপনাকে প্রতিনিয়ত সাহায্য করতে থাকবে। কারণ পবিত্র কুরআনের বিভিন্ন মুনাজাত সন্নিবেশ করে সাজানো হয়েছে আপনার মনের মত এ বইটি ''আল-কুরআনের আলোকে মুনাজাত''।
হে আল্লাহ! আপনি আমাদের নেক আমলগুলি কবুল করে নিন। আর যে সমস্ত আমল আপনি অপছন্দ করছেন সেগুলিকে নেক-আমলে রূপান্তরিত করার পথ দেখিয়ে দিন। আমিন!