আল-কুরআন মানবজীবনের আলোকবর্তিকা। মানব জীবনের এমন কোনো সমস্যা নেই, যার সমাধান কুরআনে পাওয়া যাবে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সমস্যার সমাধান কুরআনে খুঁজি না। আমরা মনে করি বাস্তব জীবনের সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের ভুল দর্শন। আল-কুরআন মানব জাতির জন্য হেদায়েত ও রহমত স্বরূপ। মানবজাতির হেদায়েতের জন্য এই বাণী এসেছে। এর মধ্যে কোনো অপূর্ণতা রাখা হয়নি। মহাবিশ্বের মহাবিস্ময় কুরআনুল কারিম।
বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়ার যুগ। বর্তমানে এক শ্রেণীর মানুষ রয়েছেন, যারা কুরআনকে বিশ্বাস করতে চান না। কিন্তু বিজ্ঞান বিশ্বাস করেন। হয়তো তারা জানেন না যে, পবিত্র কুরআনে বৈজ্ঞানিক অনেক সূক্ষ্ম রহস্য ও ইঙ্গিত রয়েছে। পবিত্র কুরআনের শুধু নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কুরবানি, তাসবিহ-তাহলিল, ধর্মীয় উপদেশমালা; এগুলোই নয়। এখানে জ্ঞান-বিজ্ঞান, দর্শন ভূগোল, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, নীতি বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান সবকিছুই রয়েছে।
তাই যারা নাস্তিক্য মনোভাব পোষণ করেন, কুরআনের প্রতি সংশয়-সন্দেহ পোষণ করেন। তাদের সংশয় দূর করার জন্য এবং কুরআনের প্রতি আহ্বান করার জন্য পবিত্র কুরআনের বৈজ্ঞানিক সূক্ষ্ম রহস্যাবলি উল্লেখ করার চেষ্টা করেছি। আশা করি এতে তাদের মন পবিত্র কুরআনের প্রতি আকৃষ্ট হবে এবং তারা কুরআন পড়বেন ও বুঝবেন। কুরআনে প্রতি ঈমান আনয়ন করবেন।
বইটির মধ্যে কোনো ভুল ত্রুটি পেলে এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে।