পবিত্র কুরআন মাজীদ এমনই এক মহান কিতাব যা তিলাওয়াতে প্রতি হরফে নেকি লাভ করা যায়। তবে কুরআন নাযিলের আসল উদ্দেশ্য হচ্ছে এটি বোঝা ও আমলে পরিণত করা। প্রাতিষ্ঠানিক শিক্ষা, সঠিক অধ্যয়ন ও চর্চা ছাড়া কুরআনের শাশ্বত সত্য বোঝা দুস্কর। এর মর্মবাণী অনুধাবন ও অন্তরে লালন করা আরও কঠিন। এজন্য উলামায়ে কেরাম সাধারণ মানুষদের সহজবোধ্য করে তোলার জন্য কুরআন নিয়ে ব্যাপক গবেষণা ও সহায়ক গ্রন্থ রচনা করেছেন। এটি তেমনই একটি গ্রন্থ—আল-কুরআনের তত্ত্বকথা। এতে পুরো কুরআনে প্রতিটি সূরায় লুকায়িত তত্ত্বকথা ও রত্নভাণ্ডার সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। আশা করা যায়,সকল শ্রেণির পাঠকই এ থেকে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
| বইয়ের নাম | আল-কুরআনের তত্ত্বকথা |
| লেখক | মুফতি আব্দুল হালীম কাসেমি |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| আইএসবিএন | 978-984-94709-9-1 |
| পৃষ্ঠা সংখ্যা | 288 |
| সংস্করণ | 1st published, 2026 |
| বিভাগ | Quran & Tafsir |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।