লেখক পরিচিতি কবি,প্রাবন্ধিক-গবেষক,কলামিষ্ট,কথাসাহিত্যিক হিসেবে গাউসুর রহমান স্ব-চিহ্নিত বৈশিষ্ট্যের অধিকারী। কবি হিসেবে তিনি নিজস্ব ‘চড়বঃরপ ফরপঃরড়হ’ অর্জনের জন্যে সচেষ্ট। নতুন কণ্ঠস্বরের অধিকারী এই কবি প্রাবন্ধিক-গবেষক হিসেবে তুখোড় মেধাবী; তাঁর বিশ্লেষণ অনবদ্য,নিজস্ব মন্তব্য অসাধারণ। প্রাবন্ধিক-গবেষক হিসেবে নিঃসন্দেহে তিনি অমিত সম্ভাবনার বর্ণিল স্মারক। নজরুল,জসীম উদ্দীন,ফররুখ আহমদ,শামসুর রাহমান সম্পর্কে তাঁর নিজস্ব গ্রন্থ রয়েছে। নজরুল সম্পর্কে তাঁর গ্রন্থের সংখ্যা চার। আরও দু’টি প্রকাশের অপেক্ষায়। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ সম্পর্কে দু’টি গ্রন্থ যন্ত্রস্থ। এছাড়া বাংলা সাহিত্যের এমন কোনও উল্লেখযোগ্য কবি নেই,যাঁর সম্পর্কে তিনি প্রবন্ধ রচনা করেননি। বিভিন্ন পত্র-পত্রিকায়,জার্নালে তাঁর অনেক প্রবন্ধ ও গবেষণামূলক প্রবন্ধ ছাপা হয়েছে এবং তা পাঠকনন্দিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশ। আল মাহমুদ সম্পর্কে গাউসুর রহমানের গ্রন্থটিও নানা কারণে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমন্ডিত। আল মাহমুদের কবি স্বভাব,কবিত্বশক্তির অভিনবত্ব,কবি হিসেবে মৌলিকত্ব তিনি নিজস্ব মননে,বিশ্লেষণ করেন। নিঃসন্দেহে গ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে বলে আমরা আশাবাদী। অধ্যাপনায় নিয়োজিত গাউসুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ; পরবর্তী সময়ে তিনি এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল মান্নান ও সুগৃহিনী,মমতাময়ী মা হোসনে আরা বেগমের জ্যেষ্ঠপুত্র গাউসুর রহমান স্ত্রী কামরুন নাহার ও পুত্র সুহৃদ রহমানকে নিয়ে ময়মনসিংহ শহরে বসবাস করেন। ফ্ল্যাপে যাবে আধুনিক বাংলা কবিতার এক স্পর্ধিত নাম আল মাহমুদ। লোকজ বিষয়-আশয়কে কিভাবে আধুনিক মাত্রা ও আয়তন দেয়া যায়,তাঁর কবিতা সে সাক্ষ্যই বহন করে। আল মাহমুদ তাঁর কবিতার জন্যে অর্ন্তজগৎ,কল্পনার জগতকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। বাস্তব জগৎ কবির জন্যে প্রকৃত সত্য নয়; প্রকৃত সত্য হচ্ছে অর্ন্তজগৎ ও কল্পনাজগৎ। এর পরও আল মাহমুদের কবিতা বস্তু ও কল্পনার আশ্চর্য মিশেলে অভূতপূর্ব। মৌলিক কবি প্রতিভার অধিকারী এই কবি ত্রিশোত্তর বাংলা কবিদের মধ্যে শামসুর রাহমানের পাশাপাশি উচ্চারিত নাম। কেবল উচ্চারিত নয়; প্রতিভায় ও সৃজনশীলতায় একই সমান্তরালে। নারী ও প্রেম আল মাহমুদের কবিতায় এক ও অভিন্ন। প্রেম সেখানে যৌনতার প্রতীক। কিন্তু যৌনতা পরকীয়া এমন কথা বলা যাবে না। আল মাহমুদের কবিতায় লক্ষ্য করা যায় নারী ও স্বদেশের আলিঙ্গন। ক