এই কিতাবের বৈশিষ্ট্য (সংক্ষিপ্ত উপস্থাপনা):
সহজ ভাষা ও ছকসমৃদ্ধ ব্যাখ্যা: ফারায়েজের জটিল মাসআলাগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে ছক ও অংকের পূর্ণ সমাধানসহ।
ব্যবহারিক অংক:
জমি, টাকা, স্বর্ণ, ১৬ আনা, তাখারুজ, মুকাসামা, পারসেন্টিস, ঋণ আদায়সহ প্রায় সব অংকের বাস্তব উদাহরণ ও সমাধান সংযুক্ত।
ইখতিলাফি মাসআলা: মতভেদপূর্ণ মাসআলাগুলোর মাঝে বর্তমানে প্রযোজ্য ফাতাওয়াও উল্লেখ করা হয়েছে।
ভূমি ও সরকারি হিসাব:
ভূমি সংক্রান্ত যাবতীয় সরকারি হিসাবের সংক্ষিপ্ত উপস্থাপন।
ধাপে ধাপে অংক শেখানো: প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত বাস্তব উদাহরণসহ শেখানো হয়েছে— গণিতে দুর্বলরাও উপকৃত হবেন ইনশাআল্লাহ।