আল কুরআন মুসলিম সমাজের প্রেরণা ও প্রাণশক্তির অন্যতম উৎস৷ অতি সাধারণ একজন মুসলিমও দিন রাত আল কুরআন এর দ্বারা জিহ্বাকে সিক্ত রেখে এই মহাগ্রন্থের সাথে তার বন্ধনের ন্যূনতম প্রকাশটুকু ঘটাতে সক্ষম৷ ইসলামের দাবীদার ব্যক্তি তাঁর রবের বাণীকে বিশুদ্ধভাবে পড়তে জানবে না – এটি অতি লজ্জার কথা৷ শিক্ষাগত যোগ্যতার তারতম্য নির্বিশেষে সকলেই অতি সহজে আয়ত্ত করতে পারে কুরআন পাঠের সঠিক কায়দা-কানুন, এর জন্য প্রয়োজন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফীক, পাঠকারীর সদিচ্ছা, একজন সুযোগ্য শিক্ষকের সান্নিধ্য আর সহায়ক একটি সহজ বই৷ আমরা আশা করি তাজউইদ শাস্ত্রের ওপর রচিত প্রয়োজনীয় চিত্র ও চার্ট সম্বলিত এই বইটি আল কুরআনের ছাত্র ও শিক্ষকদের জন্য সহায়ক হিসেবে ফলপ্রদ হবে৷
| বইয়ের নাম | আল কুরআন তিলাওয়াতের নিয়ম-কানুন |
| লেখক | মুহাম্মাদ নাসীল শাহরুখ |
| প্রকাশনী | ও.আই.ই.পি |
| বিভাগ | কুরআন বিষয়ক আলোচনা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।