আলাল’স আন্তর্জাতিক মানচিত্র
দুই ধরণের ম্যাপের সমন্বয়: মানচিত্রটিতে ২ টি আলাদা আলাদা ম্যাপ রয়েছে। বড় ম্যাপটি দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য এবং টেবিল ম্যাপটি বই আকারে করা হয়েছে। বইটিতে প্রতিটি পৃষ্ঠায় আলাদা আলাদা মহাদেশ ভিত্তিক সাজিয়ে দেওয়া হয়েছে। ফলে আপনি টেবিলে বসে সুন্দরভাবে ভিউ দেখতে পারবেন।
পরীক্ষা ভিত্তিক আপডেট তথ্য: মানচিত্রে একদম আপডেট এবং বর্তমান বিসিএস, বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় মানচিত্র থেকে যেভাবে প্রশ্ন হয় ঠিক সেভাবেই বিশ্লেষণভিত্তিক তথ্য দিয়ে সাজানো হয়েছে।
প্রণালী নিয়ে বিশেষ আলোচনা: একজন শিক্ষার্থী আন্তর্জাতিক পার্টে সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে প্রণালী নিয়ে। টেবিল পার্টে ১টি পৃষ্ঠায় পুরো পৃষ্ঠা জুড়ে সমগ্র বিশ্বের প্রণালীগুলোকে একত্রে দেখানো হয়েছে। ফলে তথ্যগুলো সহজেই মনে রাখতে পারবেন।
অঞ্চল ভিত্তিক স্পষ্ট ধারণা: পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়ার দেশগুলোর অবস্থান সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে ৩টি অঞ্চলের দেশগুলোকে ৩টি আলাদা আলাদা কালারে দেখানো হয়েছে। ফলে একজন শিক্ষার্থীর কনসেপ্ট ক্লিয়ার হবে।
গুরুত্বপূর্ণ অঞ্চলসমূহের বিশ্লেষণ: বাল্টিক অঞ্চল, সাইবেরিয়া অঞ্চল, ভূমধ্যসাগর অঞ্চল, লোহিত সাগর অঞ্চল, দক্ষিণ চীন সাগর অঞ্চল, মালাক্কা প্রণালী অঞ্চলসমূহকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যাতে লিখিত ও প্রিলি পরীক্ষায় যেভাবেই প্রশ্ন হোক আপনি উত্তর করতে পারেন।