.... সব শিল্পী কলমের অধিকারী নন। মুর্তজা বশীর ব্যতিক্রম। তিনি শুধু সুনিপুণ শিল্পী নন, সার্থক লেখকও। ইতিপূর্বে প্রকাশিত তাঁর গল্প পড়ে আমরা বিমুগ্ধ হয়েছি। কবিতায়ও তিনি রেখেছেন স্বাক্ষর। এমন দ্বৈত প্রতিভা কদাচিৎ দেখা যায়। আলট্রামেরীন যে এক সচেতন শিল্পীর রচনা তা পড়লেই বুঝতে পারা যায়। ... বশীরের ভাষা আর রচনাশৈলী চমৎকার। তাই সুখপাঠ্য কৈশোরিক জীবনের নানা স্বপ্নকল্পনার বিচিত্র রঙে রঙিন বইটির আলট্রামেরীন নাম বেমানান হয়নি... -আবুল ফজল, ইত্তেফাক, জুলাই ১৯৮০ ... এই উপন্যাসের যে অন্যতম সৌন্দর্য-সংলাপ, তার অনেকটাই নায়িকার এবং এই সংলাপ গুণেই নায়িকার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হয়েছে। অনাত্মীয় কিন্তু ঘণিষ্ঠ দু’টি নর-নারীর সংলাপ যে কতো চমকপ্রদ, আকর্ষণীয় এবং মাধুর্যমন্ডিত হতে পারে তা এ উপন্যাস পড়লে বোঝা যায়। উপন্যাসে চরিত্রগুলোর ভূমিকা সংক্ষিপ্ত এবং কেউ কেউ মূল কাহিনীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয়। তবু তারা সার্থক এই জন্য যে সংক্ষিপ্ত পরিসরেও তারা জীবন্ত হয়ে উঠেছে এবং তারা পরোক্ষ হলেও প্রধান দু’টি চরিত্রের পটভূমি হিসেবে দায়িত্ব পালন করেছে। ... যে আন্তরিকতা এবং পরিশ্রম তার ছবিতে বৈশিষ্ট্য এনে তাকে স্বাতন্ত্রতায় প্রতিষ্ঠিত করেছে তার পরিচয় এই উপনাসেও পাওয়া যায়। ... -হাসনাত আবদুল হাই রোববার, ঢাকা, সেপ্টেম্বর, ১৯৮২
| বইয়ের নাম | আলট্রামেরীন |
| লেখক | মুর্তজা বশীর |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 173 |
| সংস্করণ | ২য় মুদ্রণ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।