আলেকজান্দ্রিয়া পৃথিবীর প্রাচীন ও নবীন
সভ্যতার মিলনক্ষেত্র। জ্ঞান-বিজ্ঞান নবজন্মের পীঠস্থান। যে সম্রাট তাঁর বিশ্বভুবন অভিযানে গ্রিক ও ভারতবর্ষকে সমসুত্রে বেঁধেছিলেন, সেই পৃথিবীবিজয়ী আলেকজান্ডারের নামেই এই শহর। সন্ধির ‘রহস্য-রােমাঞ্চ-পিপাসু’ দল অবশেষে এই শহরের বন্দরে পৌছল। আরও বেশি উত্তেজনা, আরও বেশি রহস্য ও বৈচিত্র্যে ঘেরা এই অভিযান। শতসহস্র বাধাবিপদ পেরিয়ে সন্ধির দল আরও একধাপ এগিয়ে গেল এবং খুঁজে বের করল আরও গভীরভাবে হারিয়ে যাওয়া ভারতের ইতিহাসকে। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী নাগাদ সম্রাট অশােক প্রেরিত বৌদ্ধশ্রমণের এক বৃহৎ সমষ্টিদল এই মহান শহরে সনাতন ঋষিদের আর্যধর্ম প্রচারে পদার্পণ করেন। তাঁদের বাণী ও তার সুদূরপ্রসারী প্রভাব গােটা ইউরােপের ভবিষ্যৎকে নির্ধারিত করে। কী করে? কাদের সাহায্যে? কোথায় কোথায় ? আর কেন তাদের কথা আজ হারিয়ে গেছে? এই নিয়ে দ্বিতীয় রােমাঞ্চকর ও সত্যাধুত নিবেদন। ‘আলেকজান্দ্রিয়ায় বজ্রপাত’।
| বইয়ের নাম | আলেকজান্দ্রিয়ায় বজ্রপাত |
| লেখক | জয় সেন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | ইতিহাস ও ঐতিহ্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।