মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, যাঁদের জীবন ও কর্ম যুগে যুগে মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলার প্রেরণা জোগায়। তাঁদের সাধনা, জ্ঞান, ত্যাগ, মানবপ্রেম ও আদর্শ কেবল তাঁদের সমকালকে আলোকিত করে না, পরবর্তী প্রজন্মের জন্যও রেখে যায় অনুকরণীয় দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসে নবী-রাসুলের পর যাঁরা তাঁদের জীবনাচরণ, জ্ঞানসাধনা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন, সেই আল্লাহর প্রিয় অলি-আউলিয়াগণের জীবনকথা আমাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
আবুল হোসেন আজাদের লেখা ‘অলি-আউলিয়াদের জীবনচরিত’ গ্রন্থটি এমনই কিছু মহীয়সী ব্যক্তিত্বের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত হওয়ার একটি প্রয়াস। অসংখ্য অলি-আউলিয়ার মধ্য থেকে নির্বাচিত কয়েকজন মনীষীর জীবনী এখানে সংকলিত হয়েছে। এই গ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনকে সুন্দর, সংযত ও অর্থবহ করে তুলতেও এসব জীবনী গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। একজন মানুষ কীভাবে প্রতিক‚লতার মধ্যেও নিজের আদর্শে অবিচল থাকতে পারেন, কীভাবে জ্ঞান ও সাধনার সমন্বয়ে নিজেকে গড়ে তোলেন এবং কীভাবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে অবদান রাখেন- এসব বিষয়ে অলি-আউলিয়াদের জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তাঁদের জীবনের ঘটনা পাঠকের মনে নৈতিকতা, পরোপকার, ধৈর্য, বিনয় ও আত্মশুদ্ধির আকাক্সক্ষা জাগিয়ে তুলতে পারে। একই সঙ্গে ধর্মীয় মনীষীদের জীবন ও অবদান সম্পর্কে জানার মধ্য দিয়ে পাঠক ইসলামের আধ্যাত্মিক ঐতিহ্য এবং উপমহাদেশের ধর্মীয়-সামাজিক ইতিহাসের নানা দিক সম্পর্কেও ধারণা লাভ করবেন।
অলি-আউলিয়াগণ তাঁদের ধর্মনিষ্ঠা, আত্মশুদ্ধি, মানবপ্রেম ও আদর্শ জীবনাচরণের মাধ্যমে যুগে যুগে মানুষকে সত্য ও কল্যাণের পথ দেখিয়েছেন। তাঁদের জীবন ও কর্ম আমাদের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করে।
এই গ্রন্থে তাঁদের জীবন ও অবদান তুলে ধরার মাধ্যমে পাঠকের মনে মহৎ আদর্শের প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণা জাগ্রত করাই আমাদের প্রত্যাশা।
লেখক বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর জীবনীমূলক রচনাকে একত্র করে এই গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তাঁর প্রত্যাশা, বইটি পাঠকের ভালো লাগার পাশাপাশি উপকারেও আসবে। সেই বিবেচনায় ‘অলি-আউলিয়াদের জীবনচরিত’ ধর্মপ্রাণ পাঠক, শিক্ষার্থী, ইতিহাস- অনুরাগী এবং নৈতিক ও আত্মিক উন্নয়নে আগ্রহী সবার জন্য পাঠযোগ্য একটি গ্রন্থ। এই বইটির পাতা উল্টাতে উল্টাতে পাঠক শুধু অতীতের মহৎ ব্যক্তিত্বদের জীবন জানবেন না, তাঁদের আদর্শের আলোয় নিজের জীবন ও কর্মকে নতুন করে মূল্যায়ন করারও সুযোগ পাবেন।
| বইয়ের নাম | অলি-আউলিয়াদের জীবনচরিত |
| লেখক | আবুল হোসেন আজাদ |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Prophets, Companions & Awliya |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।