হযরত আদম আ. ও হযরত হাওয়া আ.-এর পর পৃথিবীতে আগত প্রত্যেক মানুষকেই মাতৃগর্ভের পবিত্র ও সুরক্ষিত পথ অতিμম করে আসতে হয়। প্রত্যেক নবজাতক, সে পুত্র হোক কিংবা কন্যা শৈশবের দুগ্ধপানকাল সাধারণত মায়ের কোলে এবং শৈশবের প্রাথমিক সময়গুলো মায়ের সান্নিধ্যেই অতিবাহিত করে। এ কারণেই বলা হয়, মায়ের কোলই
শিশুর প্রথম মাদরাসা ও প্রকৃত তারবিয়াতগাহ।
এটিও আমাদের নিত্যদিনের পর্যবেক্ষণ ও বাস্তব সত্য যে, মায়ের কথা ও কাজ, অভ্যাস ও আচরণ, চালচলন ও চরিত্র, অনুভূতি ও আবেগ, নৈতিকতা ও চিন্তাধারা, তাকওয়া ও পবিত্রতা, লজ্জাশীলতা ও সতীত্ব, আল্লাহভীতি ও খাশিয়াত, ইবাদাত ও আনুগত্য সন্তানের সমগ্র জীবনে গভীর প্রভাব ফেলে। মা যত বেশি নেকসীরত ও পবিত্র স্বভাবের হন,
সন্তানও তত বেশি আল্লাহভীরু ও নেক বান্দা হিসেবে গড়ে ওঠে।
এ কথাও বহু আগে থেকেই সুপরিচিত যে, প্রত্যেক সফল ব্যক্তির পেছনে কোনো না কোনো নেক নারী বিশেষ ভূমিকা পালন করেন।তিনি হতে পারেন বোন, মা, কন্যা কিংবা স্ত্রী। সংক্ষেপে বলা যায়, প্রত্যেক প্রভাবশালী, সম্মানিত, সফল ও বিজয়ী মানুষের পেছনে কোনো না কোনো নারীর ব্যক্তিত্বগঠনমূলক অবদান থাকে। বিশেষত মায়ের গঠন ও
তারবিয়াতের ভূমিকা সূর্যের আলোর ন্যায় স্পষ্ট।