‘আলকুরআনে আসসালাত’ সালাত সংক্রান্ত ভিন্নমুখী বিরল এক প্রামাণ্য গ্রন্থ। মহাবিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আলকুরআনে বিক্ষিপ্তাকারে ছড়িয়ে থাকা অসংখ্য আয়াতমালা কুড়িয়ে এবং সহিহ হাদিসের বিপুল সমারোহে, সালাতের বিধিবিধান, ঘাড় মাসেহ নয়, মাথা মাসেহের মসনূন তরিকা, তাকবিরে তাহরিমার পূর্বে নয়, পরে ‘ইন্নী অযহাতু’, সানা পড়া, শেষ তাশাহহুদের পর ও সালামের পূর্বের দু’আ ও জিকির, বাংলা খুতবাটি জুম’আর অন্তর্ভুক্তিকরণ, জানাযায় ৩য়, ৪র্থ তাকবিরের পর মসনূন দু’আ, কবর জিয়ারহ’র দু’আ ও মসনূন নিয়মসহ আসমাউল হুসনা সন্নিবেশিত হয়েছে, যা বইটিকে করেছে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। কুরআনুল কারিমের সালাত সংক্রান্ত সবকটি আয়াতে কারিমা ও এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং জীবনঘনিষ্ঠ প্রয়োজনীয় মাসায়েল উপস্থাপন করার ক্ষেত্রে প্রতিভাবান ও সম্ভাবনাময় লেখক যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন। উল্লেখ্য যে এটি শুধু গতানুগতিক কোনো নামাজ (সালাত) শিক্ষা নয়; বরং রসুল (স.) যেভাবে নামাজ আদায় করেছেন তা প্রামাণ্য দলিলাদি হিসেবে ব্যবহার করে লেখক নতুন আঙ্গিকে বইটি সাজিয়েছেন, যা পড়ে সব শ্রেণির পাঠক উপকৃত হবেন বলে আশা করি।