একজন লেখকের বড় কৃতিত্ব হচ্ছে পাঠককে সাথে নিয়ে যাওয়া। যে কেউ এ বইটি হাতে নিলে শেষ না করে ফিরতে পারবেন না। সে ক্ষেত্রে এটি একটি সুখপাঠ্য রচনা। সেই সাথে গ্রন্থটি সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের একটি প্রামাণ্য দলিল। সামাজিক বিজ্ঞান গবেষণায় স্মৃতি কথাকে প্রাথমিক তথ্য-উপাত্ত হিসেবে গণ্য করা হয়। ভবিষ্যতে রাজনৈতিক নিপীড়নের ইতিহাস রচনায় বইটি একটি সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। একজন দায়িত্বশীল রাজনীতিক হিসেবে সম্পূর্ণ নির্মোহ দৃষ্টিতে জেল এবং জেলজীবন সংক্রান্ত খুঁটিনাটি বিষয় আশয় এতে তিনি সন্নিবেশ করেছেন।