গ্রন্থটির নামকরণ করা হয়েছে ‘আলো আঁধারের কবিতা’ নামে। কারণ এই গ্রন্থের প্রতিটি কবিতায় আমি আলোর মাঝে আঁধারের আনাগোনা দেখেছি, খুঁজেছি আঁধারের মাঝে আলোর সম্ভাবনা, বুঝেছি সুখের পর দুঃখ অবধারিত। দুঃখের পর সুখ। কলহের মাঝে শান্তি আর শান্তির মাঝে কোলাহল। প্রেমের ভেতর বিরহ আর বিরহের মাঝে প্রেমের আমন্ত্রণ। অশান্ত রাজনীতি আর জটিল সমাজনীতির মাঝেও একটা সুন্দর দেশ- বাংলাদেশ।