কী কইর্যা তাইনেরে বোযাইতাম যে, রাইৎ কইর্যা ইচ্ছা ঐয়্যা তাইনেরে আমি
যাইত্যা দরছি না। গুমের মদ্যে আমি এক্কান স্বফন দেখতাছিলাম। চোর নাহি আমার গর-অ হিন খুইদ্যা ঢুকবার লইছে। আমি তহন তাল্ল্ িমাইর্যা রইলাম।
তাইনে গর-অ না থাকলে হিতানের তলে দাও-ডা থাহে। তাইন যেমুন গর-অ
নাই। আমি এ্যাল্হা বিছনাৎ। হিন্দের মুহ-অ মাতা দ্যায়া চোরায় দেহি মাহিমুহি
করবার লাগছে। আম্বো চুপ, দেহি চান্দুর মতে কী? চোরায় দেহি উগারের পাইন
না-গ্যায়া বিছনার পাইন আইবার লাগছে। মরার মতন মটকা মাইর্যা ঘুমের বান দইর্যা লাম্বা লাম্বা দম টানা দরলাম। চোরায় বুযি পরীক্কা করবার লাগছে- গিরস্ত
বাড়িত আছে না-হি, গিরস্তের বৌ হজাগ না-হি? ঔম্মা! আচনক! চোরায় দেহি মশুর আঙ্গায়্যা বিতরে গলা ঠেইল্যা দেইখ্যাহুইন্যা চোহিৎ উটবার লাগছে। তেবু কিচ্ছু বোলাচোলা করলাম না, দেহি চান্দুয় করে কী? কতাক্কান হুইত্যা থাইক্যা আতাক্কা রিমরিমায়া রিমরিমায়া আমার উফরে ঠ্যাং তুইল্যা দিবার লাগছে।
দিশটিশ না-পায়্যা হেক্কনি আমি তারে জোরসে বিছনার লগে যাইত্যা দইর্যা বুহের উষ্ণ চইর্যা বইলাম। অহন আমার দাও-ডা আত-অ লওনের চিন্তা। কিন্তু চান্দু
দেহি জোর খাডায়। দাও-এর লাইগ্যা আত্ বারাইলে হালার বাইয়ে যুদি ফইস্কা যায়। ছারতাম না! ধস্তাধস্তি চলতাছে। আতাক্কা