মফস্সল শহরের বাসিন্দা সায়ম ব্যাঙ্কের কর্মী৷ কিন্তু তার মনের গভীরে, ঘুমের অচেতনে ঘাই মারে গীতিকার হওয়ার স্বপ্ন। স্ত্রী অদিতি, ছেলে রোহন আর ব্যক্তিত্ববান বাবা প্রিয়নাথকে ঘিরে আবর্তিত হয় তার জীবন। তবু সর্বদাই কীসের যেন হাহাকার ঘিরে থাকে তার মানসভূমি। সায়মের বন্ধু রমিতের চোখেও রয়েছে অন্য এক স্বপ্নের অঞ্জন। সুলগ্নার সঙ্গে কি এক ছন্দে বাঁধা পড়বে তার জীবন? ঘাত-প্রতিঘাত পেরিয়ে তাদের সমবেত জীবন কি নতুন বাঁক নেবে? সায়ম, অদিতি, রমিত, সুলগ্নার জীবনের অদ্ভুত আলোছায়াগুলি খেলা করে নবীন শক্তির এই উপন্যাসে।
| বইয়ের নাম | আলোছায়ার কথাকলি |
| লেখক | সুমন মহান্তি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।