আমাদের মনের ভেতর প্রতিদিন কতরকম অনুভূতি আসে-কখনো আনন্দ, কখনো দু:খ,কখনো রাগ, আবার কখনো ভয়। "আমার অনুভূতি" বইটি শিশুদের তাদের মনের কথাগুলো চিনতে, অনুভূতিকে বুঝতে এবং তা সুন্দর ভাবে প্রকাশ করতে সাহায্য করবে। সহজ কথা, মজার কার্যক্রম ও ভাবনার সুযোগের মাধ্যমে শিশুরা শিখবে- অনুভূতি থাকা স্বাভাবিক, আর নিজের অনুভূতিকে বোঝা হলো নিজেকে বোঝার প্রথম ধাপ।