গুরু সক্রেটিস:
মানবের জীবন প্রবাহে নীতি বোধর প্রতিনিধিত্ব করে বিবেক। ঠিক একই ভাবে একটি জাতির জীবনযাত্রায় মহাত্নাগণ বিবেকের অনুরূপ দায়িত্ব পালন করেন। সেমিটিক জাতির মানুষেরা এসব অবতার এবং গ্রিকরা বলেছেন দার্শনিক। সঙ্গোলীয় গোষ্ঠীর মানুষেরা তাদের গ্রহণ করেছেন মহান শিক্ষক হিসেবে। প্রাচীন গ্রিক দার্শনিকদের মধ্যে যিনি জগৎব্যাপী খ্যাতি অর্জন করে ভাববাদের জনক হিসেবে আসন দখল করে আছেন সেই প্লেটো। সক্রেটিসকে অভিহিত করেছেন শুরু হিসেবে। আধুনিক পাশ্চাত্য সভ্যতায় গ্রিক দর্শন ও জীবন বোধ মূল ভূমিকা পালন করে আসছে। গ্রিক দর্শন ও মুসলিম সভ্যতাকে প্রভাবিত করেছে। মুসলিম সভ্যতা আধুনিক পাশ্চাত্য সভ্যতার পুষ্টিসাধন করেছে। তাই গ্রিক,ইউরোপীয় ও মুসলমানদের নিকট সক্রেটিস আদর্শ দার্শনিকের আসনে উপবিষ্ট। সক্রেটিস গ্রিকদের কী শিখিয়েছিলেন,তার জীবনবোধ কেমন ছিল,মানুষের জীবনের উদ্দেশ্য ও মূল্য সম্পর্কে সক্রেটিসের ভাবনা এ গ্রন্থেটিতে আলোচিত হয়েছে। মানুষের নিকট সবচেয়ে ভীতিকর বিষয় হল মৃত্যুভীতি। সক্রেটিস মৃত্যুভীতিকে ভয়ের বিষয় না দেখে তিনি জীবনের জন্য অপরিহার্য মনে করতেন । ঈশ্বর সম্পর্কে তা দিব্যজ্ঞান ছিল। তিনি মনে করতেন যে ভালো সম্পর্কে জানে সে মন্দ কিছু করতে পারে না। তিনি সততা ও জ্ঞানকে পূন্য মনে করতেন।আত্না অমর এবং সৎকর্ম আত্নাকে অমরত্ব দান করে- এই বিশ্বাস সক্রেটিস পোষণ করতেন। তাই সক্রেটিসকে জানা দরকার। সূচিপত্র* অধ্যায়-১: গ্রিসের ভৌগলিক পরিচিতি* অধ্যায়-২: প্রাচীন গ্রিসের রাজনীতি* অধ্যায়-৩: এথেনীয় ধর্ম ২৭* অধ্যায়-৪: প্রাচীন গ্রিকদের ধর্মীয় পুরা* ণ অধ্যায়-৫: প্রাচীন এথেন্সের সমাজ* অধ্যায়-৬: প্রাচীন গ্রিসের যৌণতা* অধ্যায়-৭: সক্রেটিসের জীবন* অধ্যায়-৮: সক্রেটিসের আধ্যাত্নিক জীবন* অধ্যায়-৯: সক্রেটিসের শিক্ষাপদ্ধতি* অধ্যায়-১০: শিক্ষাগুরু সক্রেটিস* অধ্যায়-১১: সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ* অধ্যায়-১২: সক্রেটিসের বিরুদ্ধে বিচার* অধ্যায়-১৩: সক্রেটিসের শিক্ষার মূল্যায়ন* অধ্যায়-১৪: ধর্মগুরু হিসেবে সক্রেটিসের মূল্যায়ন* পরিশিষ্ট: সক্রেটিসের জীবনের কালপঞ্জি* গ্রন্থপঞ্জি
উইলিয়াম শেক্সপিয়ার:
“উইলিয়াম শেক্সপিয়ার” বইয়ের সংক্ষিপ্ত কথা: বিশ্বের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম উইলিয়াম শেক্সপিয়ার। সর্বকালের সেরা নাট্যকারের খেতাবটিও তিনি অর্জন করেছেন বেশ আগেই। তাঁর নাটকে মানবিক সব অনুভূতি,আবেগ,সংঘাত,দ্বেষ নিজ নিজ পূর্ণ রূপে প্রকাশিত। গত চার শ বছরের বেশি সময়ে তাঁর নাটক সারা বিশ্বের গ্রামে,নগরে,বন্দরে কতবার প্রদর্শিত হয়েছে তার কোনো হিসাব নেই। তবে নাটক যতটা আলোচিত ও আলোকিত হয়েছে ঠিক ততোটাই নিভৃতে থেকে গেছেন নাট্যকার নিজে। তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে তেমন কোনো তথ্যই জানা যায় না। দিনলিপি লেখার অভ্যেস তাঁর ছিল না। তাঁর কোন ব্যক্তিগত চিঠি পাওয়া যায় না। এমনকি জন্ম তারিখটিও এক শ ভাগ নির্ভুল-এমনটি আমরা বলতে পারি না। তাঁর মা-বাবা বা স্ত্রী-সন্তান সম্পর্কেও তথ্য নিতান্তই অপ্রতুল। মাত্র দু’টি সূত্র থেকে তাঁর সম্পর্কে আমরা তথ্য পাই-প্রথমত তাঁর লেখা নাটক ও কবিতা। এবং দ্বিতীয়টি হল তাঁর ব্যবসায়িক লেনদেন,আদালতের কাগজ ও ইচ্ছাপত্র,অর্থাৎ দলিল ও নথিপত্র। আর এগুলোর ওপর ভিত্তি করেই গবেষকরা শেক্সপিয়ারের পূর্ণ জীবনকাল আঁকার ঘাম ঝরানো চেষ্টা করে গেছেন এবং আজো করে চলেছেন। শেক্সপিয়ারের বিচরণ কাল ছিল ষোড়শ শতাব্দির শেষভাগ এবং সপ্তদশ শতাব্দির গোড়ার অংশটুকু। তবে নাট্যকার হিসেবে তার অসাধারণত্ব বুঝতে,তাঁকে জানতে ও চিনতে মানুষের আরো অনেকটাই সময় লেগে গেছে। ঊনবিংশ শতাব্দিতে পৌঁছে শেক্সপিয়ারের কাজের উচ্চতা বুঝতে শুরু করে মানুষ। সেই বোধ আজো একই ভাবে প্রবাহমান।
ডারউইন:
ডারউইনের বিরল মূল্যটা রয়েছে তাঁর জ্ঞান আহরণের ব্যাপ্তিতে। এই বিশাল জ্ঞান থেকে তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেছেন নিজের সব কাজে।
আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতো কোনো চিন্তাকে ফেলে রাখেন নি ডারউইন। বিবর্তনবাদ নিয়ে ডারউইনের যে বক্তব্য, সেটা স্পষ্ট এবং সুন্দরভাবে ফুটে উঠেছে তাঁর লেখায়। আর সে তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশ্বের অগণিত পাঠকের মাঝে, এবং এখনো পাঠকদের দিয়ে যাচ্ছে বিবর্তন বিষয়ক জ্ঞান।
কলম্বাসের অভিযান:
কলম্বাসের সমুদ্রযাত্রার আগে অনেকেই মনে করতেন,বিশ্বে মহাদেশের সংখ্যা তিনটার বেশি হবে। তাঁরা ভাবতেন ইউরোপীয়দের চেনাজানা গণ্ডির মধ্যেই যখন এত এলাকা,অন্য কোথাও নিশ্চয়ই আরো প্রচুর ভূখণ্ড রয়েছে। কিছু লোকের ধারণা ছিল,ইকোয়েটর বা নিরক্ষরবৃত্তের দক্ষিণে কোথাও বিশাল আয়তনের মহাদেশ রয়েছে। অন্যেরা ভাবতেন,এই মহাদেশ রয়েছে মহাসাগরে,যা পশ্চিম ইউরোপকে পূর্ব এশিয়া থেকে আলাদা করেছে। তবে একটা ব্যাপারে সেকালের পণ্ডিত ব্যক্তিরা একমত ছিলেন। তা হচ্ছে-পৃথিবী গোলাকার। পরে এ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। তাঁরা আসলে পৃথিবীর আয়তন সম্পর্কে অজ্ঞ ছিলেন। আন্দাজে ভর করে পৃথিবীর আয়তন সম্পর্কে একেকজন একেক কথা বলতেন। কেউ বলতেন,পৃথিবীর পরিধি (বৃত্তাকার দূরত্ব) ৩২ হাজার কিলোমিটার। কারো মতে এই দূরত্ব ৪৩ হাজার কিলোমিটার। প্রকৃত দূরত্ব হচ্ছে ৪০ হাজার সাত কিলোমিটার। আরো জানতে বইটি পড়ুন…
গ্যালিলিও:
এমন এক পরিস্থিতিতে দৃশ্যপটে গ্যালিলিওর আগমন- যখন শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করা হত সন্ন্যাসীদের মঠে এবং গির্জার কর্তৃত্বাধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে। দেখা গেল, ঐতিহ্যবাহী প্রচলিত শিক্ষাদীক্ষার বাইরে জ্ঞান আহরণের জন্য সস্তায় ছাপা হওয়া বই এবং প্যামফ্লিট প্রচুর ছড়িয়ে পড়েছে চারদিকে।
কিন্তু গ্যালিলিও ছিলেন অন্যান্য ছাত্রদের চেয়ে ব্যতিক্রম। তাঁর বাবা ভিন্ন্সব্জিও ছিলেন পেশাদার এক গুণী গায়ক (সে সময় খুব নামডাক ছিল তাঁর)। অঙ্ক এবং সঙ্গীতবিষয়ক তত্ত্বের প্রতি গভীর আগ্রহ ছিল ভিন্সেব্জির।
সঙ্গীতের জগতে ছিলেন বলেই স্থির থাকতে পেরেছিলেন ভিন্সেব্জিও, যদিও সেখানে আলোড়ন তুলেছিল তাঁর এ আইডিয়া। তবে তাঁর ছেলে পড়ে গিয়েছিলেন বিপাকে। গ্যালিলিও যখন বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর অবস্থান নিয়ে আলোচনা করতে যান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাঁর, বড্ড কঠিন হয়ে ওঠে প্রতিকূলতা সামলে ওঠার ব্যাপারটি।
মেরি কুরি:
বিজ্ঞানের জগতে অনেক কৃতিত্ব মেরি কুরির, অনেক কিছু অর্জন করেছেন তিনি। মেরি কুরি একদিকে যেমন ছিলেন খুব ভালো একজন বিজ্ঞানী, তেমন সঠিক সময়ে সঠিক জায়গায় অবস্থান ছিল তাঁর। এজন্যই এত খ্যাতি অর্জন সম্ভব হয়েছিল। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পেলেও খ্যাতির শিখরে পৌঁছতে কম কষ্ট করতে হয়নি তাঁকে।
নিউটন:
আইজাক নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানের জগতে প্রথম পদক্ষেপগুলো গ্যালিলিও গ্যালিলি নিলেও বৈজ্ঞানিক অনুসন্ধানের আধুনিক প্রয়োগকৌশলকে নিখুঁত করে তোলেন নিউটন।
নিউটনের কর্ম একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিল, দুলতে থাকা সামান্য এক পেন্ডুলাম যেমন ঘড়ির জটিল কাজগুলোকে পরিচালনা করে, তেমনি এই নিখিলবিশ্বের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাধারণ কিছু সূত্র মেনে, যা মানুষের জন্য সহজে অনুধাবন করার মতো একটি ব্যাপার। আমাদের চারপাশে পৃথিবীর জটিল যে কাজগুলো সম্পাদিত হচ্ছে, সবই এই সাধারণ সূত্রগুলোর পারস্পরিক ক্রিয়ার ফল। এই উপলব্ধি এবং পরীক্ষা পদ্ধতির সমন্বয় থেকে পরিচালিত হচ্ছে আজকের আধুনিক বিজ্ঞান।
আইনস্টাইন:
উনিশ শতকে কোনো পদার্থবিজ্ঞানী আদৌ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি-সত্যিকারে আলোককণার কোনো অস্তিত্ব আছে কি না, যা এখন ফোটন নামে পরিচিত। আর তখুনি দৃশ্যপটে আবির্ভাব ঘটে আইনস্টাইনের।