খাতা কলম নিয়ে অ্যাডল্ফ হিটলারের জীবন নিয়ে লেখার সিদ্ধান্ত আমার জন্য এত সহজ ছিল না। হিটলার আমার ছেলেবেলার বন্ধু এবং পরবর্তীতে এই হিটলারকে নিয়ে স্মৃতিচারণ যে ব্যাপক বিপদ ডেকে আনবে এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। কিন্তু দীর্ঘ ষোল মাস আমেরিকানদের হাতে জেলে বন্দী থাকার পর আমার ৫৭ বছরের জীবন একেবারেই ভেঙ্গে পরেছিল। আমার স্বাস্থ্য ভেঙ্গে গিয়েছিল এবং শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম হাতে সময় যতটুকুই আছে সেই সময়টুকুকেই কাজে লাগাই।
১৯০৪ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত আমিই ছিলাম অ্যাডল্ফ হিটলারের একমাত্র ছেলেবেলার বন্ধু। প্রথম এই বন্ধুত্ব শুরু হয়েছিল অস্ট্রিয়ার লিজ শহরে এবং পরবর্তীতে ভিয়েনায় যেখানে আমার এই দুই বন্ধু একই শয়ন কক্ষ ভাগাভাগি করে থেকেছিলাম। হিটলারের সেই গুরুত্বপূর্ণ সময়টিতে যখন তার ব্যক্তিত্ব বিকাশ হতে শুরু করেছিল আমি তখন আমার ক্ষুদ্র দৃষ্টিকোন দিয়ে সেই চিত্রটি আঁকার চেষ্টা করেছি।