“আমার দেখা মুক্তিযুদ্ধ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ পাকিস্তান থেকে বাংলাদেশ। মাত্র নয় মাসের যাত্রা। কিন্তু কথকতা অনেক। কতনা ঘটনা,অনুঘটনা,কাহিনি,গল্প । সবকিছুই সেই ‘৭১-কে নিয়ে। স্বতন্ত্র কাহিনিগুলাে স্বাধীনতাকেই উজ্জ্বল করে নিয়ে আসে পাঠক মানসে। ঠিক তেমনই ‘৭১-কে ঘিরে একটি কাহিনি ‘আমার দেখা মুক্তিযুদ্ধ’ বইটি। ‘৭১-এর এই নয় মাসের যাত্রাপথের কথামালা দিয়েই সাজানাে হয়েছে বইটি। যুদ্ধকালীন ঘটনাপুঞ্জ নিয়ে লিখিত এ উপন্যাসে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে যুদ্ধসপক্ষ-বিপক্ষ সব চরিত্রই বিদ্যমান। সেই নয় মাসের দৈনন্দিনতার চালচিত্র নিয়ে রচিত এই উপন্যাসটি সকলের ভালো লাগবে।