ভালোসা নিয়ে কাব্যগ্রন্থ ‘আমার দেশ আমার প্রেম’। ভালোবাসা দেশ, প্রকৃতি, মা, বাবা, সব আপনজনের প্রতি। ভালোবাসার আবির রঙে রাঙানো কবিতাগুলো আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করার প্রয়াস পেয়েছেন কবি লোকমান আহমদ। কতটুকু সফল হয়েছেন তা সুহৃদ পাঠকের বিবেচ্য, তবে এ কাব্যের কবিতাগুলো পড়ে পাঠক আনন্দ পাবেন তা জোর দিয়ে বলা যায়। ভালোবাসার নিপুণ বুননে আঁকা ‘আমার দেশ আমার প্রেম।