বর্তমান বিশ্বে প্রায় সকল দেশে পারিপার্শ্বিক অবস্থার চাপে এবং বিভিন্ন কারণে সামাজিক পরিস্থিতির ক্রমাগত পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত হচ্ছে মন-মানসিকতা এবং জীবনের মূল্যবোধ সম্বন্ধে ধারণা। এই পরিবর্তনের গোড়ায় নাড়া দিয়ে সহজাত প্রবৃত্তি ও চেতনাকে ফিরিয়ে এনে জাতির গঠন প্রক্রিয়ায় সহায়তা করেন লেখকরা তাঁদের লেখনীর মাধ্যমে, শিল্পীরা তাঁদের শৈল্পিক অবদানের মাধ্যমে।
ঐতিহাসিকরা অতীতের কথা তুলে ধরে জাতি গঠনে সাহায্য করেন; তদ্রুপ কবি-সাহিত্যিকরা করেন তাঁদের কবিতা, নাটক-নভেল এবং রচনাবলি দিয়ে। ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত বিভিন্ন যুগের সমাজচিত্র অঙ্কিত করেন কিছু ব্যক্তি স্মৃতিকথার মাধ্যমে। জাতি গঠনে এসব স্মৃতিকথার মূল্য অপরিসীম। এরকম একটা স্মৃতি কথা হলো ”আমার কালের কথা” যার মাধ্যমে লেখকে সেকালের বর্ননা দিয়েছেন।