১৯৭১।
মহান মুক্তিযুদ্ধে সাড়া জাগানো ঢাকার দুর্ধর্ষ গেরিলা দলের নাম ‘ক্র্যাক প্লাটুন’।
জীবনবাজি রেখে যাঁরা সেদিন যুদ্ধে নেমেছিলেন তাঁদের একজন বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।
অর্ধশতাব্দীর বেশি সময়ের স্মৃতি থেকে ঝঞ্জাবিক্ষুব্ধ রণাঙ্গণের দিন ও রাত্রিগুলো বহু যতেœ আর রক্তে ভেজা আলপনায়, তিনি তুলে ধরেছেন পাঠকের দরবারে।
সেই সময়ের সহযোদ্ধা অনেকে আজ আর বেঁচে নেই। যে আটজন শহিদ হয়েছেন তাঁদের কথা শুধু বলতে পারেন তাঁরাই যাঁরা এখনো বেঁচে আছেন বিজয়ের পতাকাহাতে।
‘আমার মুক্তিযুদ্ধ’ ক্র্যাক প্লাটুনের একজন লড়াকু সৈনিকের এক অনবদ্য উপস্থাপনা যা পাঠককে এবং নতুন প্রজন্মকে নিয়ে যাবে স্বাধীনতার বেদীমূলে।