তুমি আকাশ ভালোবাসো বলে আমি চাঁদ হতে চাইলাম।
তুমি জোছনা ভালোবাসো বলে আমি রাত হতে চাইলাম।
তুমি বাগান ভালোবাসো বলে আমি মালি হতে চাইলাম।
অবশেষে তুমি এলে ফুল হয়ে, না না, ভুল হয়ে।
তোমাকে ফুল ভেবে আমি ভুল করেছি।
তুমি আমার প্রিয় ভুল, তুমি আমার প্রিয় বেলি ফুল।