দেশের প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যের এ স্মৃতিকথায় বাংলাদেশের গত ছয় দশকের ইতিহাস অন্তরঙ্গ বর্ণনায় উঠে এসেছে। ইতিহাসের অনেক অজানা তথ্য পাঠক এ বইটি পাঠেই প্রথমবারের মতো জানতে পারবেন। বাংলাদেশের গত ছয় দশকের ঘটনাবহুল রাজনৈতিক ইতিহাসের দলিল বলা যায় এ বইটিকে।