"আমার শিক্ষক জীবন" বইয়ের ফ্ল্যাপের লেখা:
অর্ধশতাব্দীর শিক্ষক জীবনের বিচিত্র সব ঘটনার ছােট ছােট তথ্যচিত্র নিয়ে আমার এই লেখা। এই গ্রন্থে বর্ণিত হয়েছে কিশাের শিক্ষর্থীদের সঙ্গে কাটানাে আমার জীবনের সােনালি দিনগুলাের টুকরাে টুকরাে স্মৃতি। আত্মীয়সম ভিনদেশি কিছু ভাল মানুষের কল্যাণকর সান্নিধ্য এবং প্রজ্ঞাবান সহকর্মীদের সঙ্গে কাজকরার মধুময় স্মৃতি এই পুস্তকের কাহিনীকে করেছে বনির্ল। পুস্তকটি কিশাের পাঠক-পাঠিকাদের জন্য হবে কৌতূহল উদ্দীপক এবং নতুন প্রজন্মের সহকর্মী ও সমগােত্রীয়দের জন্য হবে বার্তাবহ। তাছাড়া এই লেখাটি আমার প্রাক্তন শিক্ষার্থীদের কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে নিয়ে যাবে তাদের ফেলে আসা দিনগুলােতে …