শৈশব-কৈশোরের স্মৃতি থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশুনা, কর্মক্ষেত্র, বিদেশে গমন, সমাজসেবা, সব মিলে বৈচিত্র্যময় জীবনের এক অনুপম উপস্থাপনায় সমৃদ্ধ বই ‘আমার স্মৃতিকথা’।
লেখক ডাঃ এম এ জলিল অত্যন্ত প্রাণবন্ত ভাষায় নিজের স্মৃতিকথা কুমার নদের বহমান ¯্রােতের মত বলে গিয়েছেন।
দীর্ঘ জীবনের হাজারো ঘটনায় লেখকের কলমের নিবিড় ছোঁয়ায় হয়ে উঠেছে আকর্ষণীয় যা পাঠককে সহজেই করে তোলে আপ্লুত।