‘আমার সুরবালা’ কবিতা দিয়েই মূলত আমার কবিতা লেখা শুরু। সে কারণে আমার এই প্রথম কাব্যগ্রন্থের নামকরণও করেছি সেই নামে। ইতোমধ্যে কয়েকটি সংকলিত কাব্যগ্রন্থে আমার বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে। কিন্তু একক কোনো কাব্যগ্রন্থ ছিল না। এক্ষেত্রে, আমার কিছু শুভাকাক্সক্ষীদের পরামর্শে একক কাব্যগ্রন্থ প্রকাশ করার তাগিদ অনুভব করেছি। সেই অনুভবের বাস্তবায়নে এবার আলোর মুখ দেখলো আমার প্রথম কাব্যগ্রন্থ আমার সুরবালা। অশেষ কৃতজ্ঞতা জানাই আমার সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীদের যারা এই তাগিদ অনুভব করার উৎসাহ প্রদান করেছেন।
---লেখক