"আমার যত ভৌতিক অভিজ্ঞতা" বইয়ের ফ্ল্যাপের কথা:
‘আমার যত ভৌতিক অভিজ্ঞতা’ নামক এই বইটিতে বিখ্যাত অনুবাদক খসরু চৌধুরী একের পর এক বলে গেছেন তাঁর সব অনন্যসাধারণ অভিজ্ঞতার কথা। কোনাে কোনাে অভিজ্ঞতার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত, আবার কোনাে কোনােটার সঙ্গে পরােক্ষভাবে। অনেকে যে বলেন – পৃথিবীতে ভূত বলে কিছু নেই—এ বিষয়ে লেখকের সরল জবাব হলাে, মানুষ তাদের অভিজ্ঞতার বাইরের বস্তুগুলােকে অস্বীকার করতে ভালােবাসে। ফলে এখানে যেমন আমার কিছু করার নেই, ঠিক তেমনই তাদের দেখা না দেওয়ার জন্যে ভূতেদেরও দোষারােপ করা চলে না। ভূতেরা কাদের দেখা দেবে তা কেবল তারাই ভালাে জানে। আমাদের দেশের কোনাে কোনাে বিখ্যাত ব্যক্তি এমন ঘােষণাও দিয়েছেন যে তাদের ভূত দেখাতে পারলে তারা লক্ষ টাকা পুরস্কার দেবেন। এ বিষয়ে খসরু চৌধুরী বলেছেন, জ্ঞানী ব্যক্তিগণ এমন কথা বলেন কী করে, আমি ভেবে পাই না। ভূত কি কোনাে ‘ডিভিডি', যে সেটাকে ডিভিডি পেয়ারে চালিয়ে দেখানাে যাবে? আলােচ্য বইটি পাঠকদের এক অনন্যসাধারণ অভিজ্ঞতার মুখােমুখি দাঁড় করিয়ে দেবে । সবশেষে দুটো কথা না বললেই নয় – ১. এই বই লিখতে গিয়ে বেরিয়ে এসেছে অতি বিরলভাষী লেখকের জীবনের অনেক টুকরাে-টাকরা ঘটনা যা হবে পাঠকদের বাড়তি পাওনা। ২. এভাবে সরাসরি সত্য ভৌতিক অভিজ্ঞতা নিয়ে কোনাে লেখকের বই প্রকাশ সম্ভবত বাংলা ভাষায় এটাই সর্বপ্রথম।
| বইয়ের নাম | আমার যত ভৌতিক অভিজ্ঞতা |
| লেখক | খসরু চৌধুরী |
| প্রকাশনী | ঐতিহ্য |
| আইএসবিএন | 978984886380 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 1st Published, 2011 |
| বিভাগ | Supernatural & Occult |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।