আমারই চেতনার রঙে বিশ্বকবির বিশ্বভাবনা
রবীন্দ্রনাথের বিজ্ঞানবোধ, তাঁর বিজ্ঞান-
উপলব্ধিসংক্রান্ত রচনাংশের এক সংক্ষিপ্ত পরিচয়
ও ব্যাখ্যা। এখানে ইতিহাসের তিনজন বড়ো
বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, চার্লস
ডারউইন ও আলবার্ট আইনস্টাইনের
আবিষ্কারকে কবি কীভাবে উপলব্ধি করেছেন,
তাঁর সাহিত্যকর্মে কীভাবে এর ব্যবহার
করেছেন, তা তুলে ধরা হয়েছে। এ ছাড়া আছে
শিশু রবীন্দ্রনাথের বিজ্ঞানবোধ, বিশ্বপরিচয় গ্রন্থে
তিনি মহাবিশ্বকে কীভাবে বর্ণনা করেছেন, শেষ
সপ্তক কাব্যে কীভাবে এর চিত্র এঁকেছেন,
আলোর চরিত্র, পৃথিবীতে প্রাণের উন্মেষ ও
বিকাশ, এর সবুজ-শ্যামল হয়ে ওঠা, এক আদি
জ্যোতি-উৎস বিবর্তিত হয়ে কীভাবে এই বিশাল
মহাবিশ্বরূপে গড়ে উঠেছে এবং অবশেষে
মানুষের মতো চেতনাসম্পন্ন ও বুদ্ধিশীল এক
প্রজাতিতে বিকশিত হয়েছে, আইনস্টাইনের
সঙ্গে তাঁর বৈজ্ঞানিক বিতর্ক ইত্যাদি বিষয়
কীভাবে তাঁর রচনাসম্ভারে উঠে এসেছে তার
পরিচয়। এ-বইটিকে লেখকের পিএইচডি-
অভিসন্দর্ভের গ্রন্থরূপ রবীন্দ্রসাহিত্যে বৈজ্ঞানিক
উপাদানের ব্যবহার-এর একটি জনপ্রিয়
সংস্করণও বলা যায়, যা বিশেষভাবে তৈরি করা
হয়েছে সাধারণ পাঠকের উপযোগী করে। অবশ্য
ওই গবেষণাগ্রন্থের সবকিছু এখানে যেমন পাওয়া
যাবে না, তেমনই এ-বইয়ের সমস্তকিছুও ওখানে
নেই ।