সহজ উপমা, নিখুঁত ও মৌলিক চিত্রকল্প এবং দ্রোহ ও প্রেমের এক অনন্য রসায়নে ঋদ্ধ এই গ্রন্থটি সমকালীন বাংলা কবিতার ধারায় এক নতুন দিগন্ত। এটি কেবল পাঠ করার জন্য নয়, বরং এই অস্থির সময়ের গহীনে নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য। গত কয়েক দশকে বাংলা কবিতারও যে বাঁক বদল ঘটেছে এহসানুল ইয়াসিনের আমি আছি বলেই তুমি সুন্দর! গ্রন্থের কবিতা পাঠের মধ্য দিয়ে অনুধাবন করা যায়।